Ads Here

Friday, July 10, 2020

Kahani about Raihan and Nila


ce©-02

এখন মানুষ ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমু, হোয়াটস অ্যাপ এবং মোবাইল ফোন দিয়ে কত সহজে যোগাযোগ করে । কিন্তু তখন আমাদের এই রকম কোনো যোগাযোগের সুযোগ ছিলনা ।



wcÖq bxjv .. .. .. .. .. .. .. .. .. .. .. ..
আমি সেই ছেলেটি ,
যে তোমার পেছন পেছন সাইকেল নিয়ে পাগলের মত ছুটে যায় ,
যে তোমার মুখটি একটু দেখার জন্য প্রতিদিন তোমার এলাকায় পারী জমায় ,
যে পড়তে বসলে বইয়ের প্রতিটি পৃষ্ঠায় শুধু তোমার মুখটি দেখতে পায়,
যে কিনা দৃশ্যমান এবং অদৃশ্য সকল যায়গায় শুধু তোমার হাসিই দেখতে পায়,
আকাশে বিদ্যুতের গর্জন ও বৃষ্টির শব্দে তোমার নুপুরের শব্দ শুনতে পায় ,
মনে হয় নির্মল বাতাসে তোমার শরীরের ঘ্রান বয়ে বেড়ায় ।

আর কিছুদিন পর আমি মনে হয় পাগল হয়ে যাব তোমার জন্য । তুমি কি আমাকে গ্রহণ করবে , নাকি আমাকে চিরতরে পাগলখানায় পাঠিয়ে দিবে ?
আমি তোমাকে পাওয়ার মোহে অন্ধ হয়ে গেছি । অনেক দিন যাবৎ তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু পারছিনা । অনেক দিন যাবৎ পেট ভরে খেতে পারিনা, শান্তির ঘুম ঘুমাতে পারিনা, পড়াশোনায় সম্পূর্ণ অমনোযোগী হয়ে পড়ছি । আমার ভবিষ্যৎ কী হবে আমি জানিনা । আল্লাহ ভালো জানেন ।
এইতো সেদিন তোমার এলাকার এক বখাটে বড় ভাই আমাকে হুমকি দিয়েছে । বলেছে আমি যেন তোমাদের এলাকায়  আর না যাই । কিছুদিন ধরে প্রায়ই দেখি স্কুলে আমার সাইকেলের চাকার হাওয়া থাকেনা । মাঝে মাঝে আমার সাইকেলের বেল খুলে নিয়ে যায় ।
তুমি আমাকে কথা দিলে আমি প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করে নিয়ে আসব । তুমি যদি চাও আমার সাথে সম্পর্ক করতে আমাকে জানাও । আর তুমি যদি আমাকে ফিরিয়ে দাও জানিনা আমার কি অবস্থা হবে ।
যদি পারো সিন্থিয়ার কাছে তোমার একটা ছবি দিও । সিন্থিয়া অনেক ভালো একটা মেয়ে সে বলেছে আমাদের সাহায্য করবে । আমার বন্ধু নাবিলও অনেক ভালো সেও আমাকে অনেক সাহায্য করে ।
তুমি সাবাধানে থেকো, নিজের প্রতি যত্ন নিও । আমি যদি বেচে থাকি সেটা যেনো তোমার ভালোবাসার কারনেই হয়, আর যদি তোমাকে না পাই তাহলে যেনো আমার স্থান পাগলখানায় হয় । আমার মাথা ঠিক নাই, ভুল কিছু লিখলে ক্ষমা করবে । তোমার চিঠির অপেক্ষায় রইলাম।
……………………………রায়হান

No comments:

Post a Comment